সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব, মুনাফায় কারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী জাউয়াবাজারে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:১৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:১৭:২৩ পূর্বাহ্ন
মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার অভিযোগ তুলে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার এক ঘণ্টা পর ১১টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। দাবি পূরণ না হওয়ায় মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করছিলেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে সুনামগঞ্জ সেনা ক্যা¤েপর মেজর মেজবাহ জানান, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের ফলে দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। অপরদিকে, সড়ক থেকে সরে গিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয় সেনাবাহিনীর লাঠির আঘাতে শিক্ষার্থীদের অনেকেই আহত হয়েছেন। তারা এই ঘটনার বিচার দাবি করেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সাইদুল বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কিন্তু সেনাবাহিনী এসে আমাদের উপর লাঠিচার্র্জ করে। আমরা আমাদের দাবি আদায়ে অনড় রয়েছি। আমরা এই হামলার বিচার চাই। সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভুইঞা বলেন, শিক্ষার্থীদের দাবি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। ইতোমধ্যে তাদের ওয়ার্ড ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারা ক্লাসে ফিরছে না। তারা শিক্ষকদের কথা না মেনে রাস্তায় নেমে আসছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু এখনো শিক্ষার্থীদের কন্ট্রলে আনা সম্ভব হচ্ছে না। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে আমার কিছু শিক্ষার্থী আহত হয়েছে। এর আগে ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন সড়ক অবরোধ করে টানা ৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে দিশেহারা নিম্ন আয়ের মানুষ