সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

উকিলপাড়ায় পুরাতন ইটের সুরকি দিয়ে চলছে ড্রেন নির্মাণ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৮:২১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৮:২১:২১ পূর্বাহ্ন
উকিলপাড়ায় পুরাতন ইটের সুরকি দিয়ে চলছে ড্রেন নির্মাণ
স্টাফ রিপোর্টার :: সড়কে ব্যবহৃত নিম্নমানের পুরাতন ইট তুলে পাথরের বিকল্প হিসেবে এই ইট ভেঙে সুরকি ব্যবহার করা হচ্ছে ড্রেন নির্মাণকাজে। দিনে-দুপুরে এমন অনিয়ম হলেও এটি দেখার যেন কেউ নেই। সুনামগঞ্জ পৌরভার উকিলপাড়ায় ড্রেন নির্মাণকাজে এমন অনিয়মের চিত্র দেখা দেখা গেছে। জানাযায়, সুনামগঞ্জ পৌরসভার উকিলপাড়া এলাকার দক্ষিণ দিকের পানি নিষ্কাশনের জন্য স্থানীয় সরকারের একটি প্রকল্পের মাধ্যমে সাড়ে ৩৬ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করছে পৌর কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির কাজ করছে নুরুল ইসলাম এন্টারপ্রাইজ নামের স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেন নির্মাণকাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠে নানা অভিযোগ। ড্রেনের ঢালাইয়ে নি¤œমানের বালি ব্যবহার, ব্যবহৃত পুরাতন ইটের ভাঙ্গাসহ ঢিমেতালে কাজ করার অভিযোগ উঠে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, এতোদিন ড্রেন না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ড্রেন নির্মাণকাজ হলেও কাজের মান নিয়ে অসন্তুষ্ট তারা। এই কাজ কিছুদিন পর নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা তাদের। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে ব্যবহৃত ইট উত্তোলন করে জমা করে রাখছেন শ্রমিকরা। পুরাতন ইট পাশের একটি নির্মাণাধীন ভবনের গোপন স্থানে ভাঙা হচ্ছে। এসব ইটের সুরকি পাথরের বিকল্প হিসেবে ড্রেনের ঢালাইয়ে ব্যবহার করা হচ্ছে। নাম প্রকাশে এক নির্মাণ শ্রমিক জানান, মাটির নিচ থেকে যে ইট তোলা হচ্ছে তা ভেঙে ড্রেনের কাজে ব্যবহার করছি আমরা। এটি আমাদের ঠিকাদার বলে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা নুরুল হাসান আতাহের বলেন, আমরা নিজেরাও দেখেছি তারা নি¤œমানের ইটের ভাঙা ড্রেনের কাজে ব্যবহার করছেন। স্থানীয়রা বাধা দিলেও কাজ হচ্ছে না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌরসভা এই কাজটি করে দিচ্ছেন। কিন্তু ঠিকাদার যেভাবে কাজ করছে তাতে আমরা হতাশ। ড্রেনের কাজের ব্যবহৃত নিম্নমানের ইটের ভাঙা ব্যবহারের ব্যাপারে নুরুল ইসলাম এন্টারপ্রাইজের ঠিকাদার তানভীর বলেন, পুরাতন ইট ব্যবহার করছি না। যেসব ইট ভাঙা হয়েছে তা আমার বাসায় বস্তা দিয়ে নিয়ে যাবো। আপনার সাথে সরাসরি কথা বলবো - এই বলে ফোনকল কেটে দেন। এ ব্যাপারে পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব