সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

তাহিরপুরে লরি উল্টে চালক নিহত

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০১:৩৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:৪৫:৪৩ পূর্বাহ্ন
তাহিরপুরে লরি উল্টে চালক নিহত
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে সিমেন্টবোঝাই লরি উল্টে চালক মিজানুর রহমান (২২) নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি যাদুকাটা নদী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, চালক মিজানুর রহমান সিমেন্ট বোঝাই লরি যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর সামনে দিয়ে নিয়ে যাওয়ার পথে গড়কাটি এলাকার সড়কে উঠছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় এবং এর নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন চালক মিজানুর রহমান। এই দুর্ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে। এলাকাবাসী জানান, মিজানুরের পরিবার খুবই গরিব। তার উপার্জনেই সংসার চলতো। পরিবারের অবলম্বন ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স