সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৫ ০১:০৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৫ ০১:০৩:৪৭ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: গত ১৬ এপ্রিল বুধবার জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে সুনামগঞ্জ শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৯৮ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এদের মধ্যে বাছাইকৃত ৩৯ জন অসচ্ছল দরিদ্র ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন সম্পন্ন করার পর সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবক সকলেই জনতা চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপারেশনকৃত রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, মানব সেবাই উত্তম সেবা। তাই মানুষের সেবা করার জন্যই আমরা এই দৃষ্টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ডাব্-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন হচ্ছে। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি স্যারের এই যুগান্তকারী অবদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই কাজের বিনিময়ে আমাদের চাওয়া-পাওয়ার কিছুই নাই। আপনারা শুধু ডাচ্-বাংলা ব্যাংক এবং আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন। কারণ মানুষের দোয়া অনেক শক্তিশালী। আমি মনে করি আপনাদের দোয়ার মাধ্যমেই সবকিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌছানো সম্ভব। এসময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান এবং ডাইরেক্টর (এফএন্ডএ) শ্যামল চন্দ্র তালুকদার। উপস্থিত সকলেই, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা