সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১০:৫৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:৩৬:৩৮ অপরাহ্ন
সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পৃথক দুটি অভিযানে মোট ১২টি ভারতীয় গরু জব্দ করেছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৯ লাখ দশ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মধ্যনগর উপজেলার ১নং উত্তর বাংশীকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৯/৯-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। একই দিনে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২২৯/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে মোকামছড়া নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৭টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধের জন্য বিজিবি’র অভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৪ ও ১৫ এপ্রিল ২০২৫ তারিখে পৃথক অভিযানে মধ্যনগর উপজেলার মাটিরাবন ও বাংগালভিটা বিওপি মোট ৯টি এবং দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিওপি ১২টি ভারতীয় গরু আটক করে। গত দুই দিনে সর্বমোট ২১টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স