সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বন্যার ঝুঁকিতে হাওরাঞ্চল

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:২৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:২৯:১০ অপরাহ্ন
বন্যার ঝুঁকিতে হাওরাঞ্চল
স্টাফ রিপোর্টার:
হাওরাঞ্চলের কৃষকদের দ্রুত পাকা বোরো ধান কাটার জন্য অনুরোধ করেছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। বুধবার (১৪ এপ্রিল) পাউবো সুনামগঞ্জ পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্কতা জানানো হয়। সেখানে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, ভৈরব-কুলাউড়া এবং মেঘনা-বাউলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে হাওরাঞ্চলের পাকা বোরো ফসল বন্যার কবলে পড়তে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ (সাত) দিনের মধ্যে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা হাওরাঞ্চলের পাকা বোরো ফসলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। এ অবস্থায় সুনামগঞ্জ জেলার সকল হাওর অঞ্চলের কৃষকদেরকে দ্রুততম সময়ের মধ্যে জমিতে পাকা বোরো ধান কর্তন স¤পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধান কাটার পর সংরক্ষণের সুবিধার্থে পলিথিন/ত্রিপল প্রস্তুত রাখার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ধান কাটার কাজ দ্রুত শেষ করার জন্য শ্রমিক সংগ্রহ ও নিয়োগ, যন্ত্রচালিত ধান কাটার যন্ত্র (কম্বাইন হারভেস্টার) সংগ্রহ এবং ব্যবহারের ব্যবস্থা গ্রহণ, এবং ধান কাটার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লজিস্টিক সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা শাখা কর্মকর্তাদেরকে স্থানীয় কৃষকদের মধ্যে দ্রুত ধান কাটার প্রয়োজনীয়তা স¤পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ধান কাটা সংক্রান্ত সকল কার্যক্রম স্থানীয় কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত স¤পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা বা অতিবৃষ্টির কারণে যাতে ফসলের ক্ষতি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং যেকোনো জরুরি অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদেরকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে। হাওরাঞ্চলের কৃষকদের জন্য এই সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর আগাম বন্যা ও অতিবৃষ্টির কারণে তাদের কষ্টের ফসল নষ্ট হয়ে যায়। এই বছরও একই ধরনের আশঙ্কা থাকায় দ্রুত ধান কেটে ফসল রক্ষার জন্য সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪