সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ডাকসু নির্বাচনের কমিশন গঠন মে মাসে

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:১১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:১১:০৮ অপরাহ্ন
ডাকসু নির্বাচনের কমিশন গঠন মে মাসে
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (ডাকসু) ‘পথনকশা’ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পথনকশার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে মাসের প্রথমার্ধেই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ এবং নির্বাচন কমিশন গঠন করা হবে। মাসের মাঝামাঝিতে কমিশন ভোটার তালিকা প্রস্তুত করে ফেলবে। তারপর নির্বাচন কমিশনার প্রয়োজনীয় কার্যক্রম স¤পন্ন করে উপাচার্যের সম্মতিতে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে। এই পথনকশায় ডাকসু-সংক্রান্ত তিনটি কমিটির কাজের অগ্রগতি জানানো হয়। গঠনতন্ত্র সংস্কার কমিটি এ পর্যন্ত ছয়টি বৈঠক করে সবার মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চূড়ান্ত করেছে। সংস্কার হওয়া গঠনতন্ত্র ইতিমধ্যে ছাত্রসংগঠনগুলো এবং অংশীজনদের পাঠানো হয়েছে। এটি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে। আচরণবিধি-সংক্রান্ত কমিটি ছাত্রসংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ অংশীজনদের নিয়ে সাতটি বৈঠক করে আচরণবিধি চূড়ান্ত করেছে। চূড়ান্ত আচরণবিধিও সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়া পরামর্শ কমিটিও ইতিমধ্যে প্রয়োজনীয় ৯টি আলোচনা সভা স¤পন্ন করেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই এই কমিটি তাদের কার্যক্রম চূড়ান্তভাবে স¤পন্ন করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু