সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

বেইলি সেতু অপসারণ ও তৎপরবর্তী নির্মাণকাজ প্রসঙ্গে

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:৪৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:৪৮:৫১ পূর্বাহ্ন
বেইলি সেতু অপসারণ ও তৎপরবর্তী নির্মাণকাজ প্রসঙ্গে
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় যে, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ জেলার অন্যান্য অভ্যন্তরীণ সড়কে ২৫টির মতো বেইলি সেতু রয়েছে, এর মধ্যে ৭টি সেতু মারাত্মক ঝুঁকিপূর্ণ। একদা দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় জরুরি যোগাযোগ ও যুদ্ধসরঞ্জাম পরিবহণের জন্য ১৯৪০-৪১ সালের দিকে প্রয়োজনে সহজেই অপসারণ করে নিয়ে অন্যত্র স্থাপন করার যোগ্য বেইলি সেতু নির্মাণ করা হয় এবং বিশে^র বিভিন্ন স্থানে এখনও এই সেতুগুলো প্রকারান্তরে সাময়িক প্রয়োজনীয়তা মেটানোর জন্যে নির্মাণ করা হয়ে থাকে এবং আমাদের দেশেও এগুলোর প্রয়োজনীয়তা একেবারে নিঃশেষ হয়ে গেছে বলা যাবে না। কিন্তু আমাদের দেশে বিভিন্ন কারণে এই সাময়িক প্রয়োজনে তৈরি করা বেইলি সেতুগুলো দীর্ঘস্থায়ী হয়ে পড়ে যান ও যাত্রীদের জন্যে প্রকারান্তরে বিভিন্ন সমস্যা-বিপদ-দুর্ঘটনার উৎস হয়ে উঠে। বেইলি সেতু সম্পর্কে প্রতিবেদকের ভাষ্য প্রণিধানযোগ্য, তিনি বলেছেন : “দীর্ঘদিন এই সেতু অধিকতর ঝুঁকিতে থাকায় ভারী যানবাহন উঠলে ধসে পড়ার শঙ্কায় থাকতে হয়। এছাড়া প্রায়ই ক্ষতিগ্রস্ত পাটাতনে যানবাহনের চাকা আটকে বিপত্তি দেখা দেয়। এমনকি বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পাশেই বৃহৎ বাজেটের একটি সেতু নির্মাণাধীন থাকলেও এর নির্মাণকাজের গতি মন্থর।” আমরা বেইলি সেতু তৈরির বিপক্ষে নই। অবশ্যই প্রয়োজনীয় সুবিধা পাওয়ার জন্যে আমরা বেইলি সেতু নির্মাণ করবো, কিন্তু সেতুগুলোকে যোগাযোগকে বিপদাপন্ন করে তুলার উপকরণ কিংবা উৎস করে তুলবো না। কর্তৃপক্ষের কাছে আমরা দাবি করছি, অচিরেই জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে যেসব বেইলি সেতু সেগুলোকে অপসারণ করা ও তৎপরবর্তী প্রয়োজনীয় নির্মাণকাজ বাস্তবায়ন করা হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা