সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:৪৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:৪৭:১৩ পূর্বাহ্ন
অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুর হাটি গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জায়েদ নূর (৫৩) কে শনিবার (১২এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে দেশীয় অস্ত্রসহ নিজ বসতঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে। জেলার শান্তিগঞ্জ সেনা ক্যা¤েপর মেজর সালাহ উদ্দিনের নেতৃত্বে ধর্মপাশা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার বসতঘরের ভেতর থেকে একটি ধারালো রামদা, দুটি দা, একটি হল্ডিং স্টিক, একটি হকিস্টিক ও একটি মদের খালি বোতল ও একটি এনড্রয়েড মোবাইলসহ তাকে আটক করা হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার রাজাপুর রংপুরহাটি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য জায়েদ নূর দেশীয় অস্ত্রসহ পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে তার নিজ বসতঘরে অবস্থান করছেন। এমন খবর পেয়ে শনিবার সকাল পৌনে নয়টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, খুনসহ ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে ১০টি মামলা রয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা