সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

দোয়ারাবাজারে নির্মাণাধীন বসতঘর ভাঙচুর

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০২:০৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০২:০৭:১৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে নির্মাণাধীন বসতঘর ভাঙচুর
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে স¤পত্তি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন বসতঘর ভাঙচুর করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহ¯পতিবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত পক্ষ দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, স¤পত্তি নিয়ে বিরোধের জেরে উপজেলার ভুজনা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আহমদ আলীর নির্মাণাধীন বহুতল বসতভিটে ভাঙচুর করে পার্শ্ববর্তী বাড়ির মৃত আসক উল্লাহ’র পুত্র আলী হোসেন ও তার নিকটাত্মীয়রা। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে গ্রাম-পঞ্চায়েতের লোকজন এসে তাদের নিবৃত করেন। আহমদ আলী বলেন, আলী হোসেনের সাথে আমাদের কোন বিরোধ নেই। আমার রেকর্ডিয় বসতভিটায় দালানঘর তৈরি করছি। বৃহ¯পতিবার হঠাৎ করে তারা সংঘবদ্ধভাবে লোহার রড, শাবল ইত্যাদি নিয়ে আমার বাড়ি-ঘরে হামলা চালিয়ে নির্মাণাধীন দালানের ইট, কলাম ও সেফটি ট্যাংকি ভেঙে চুরমার করে দেয়। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়। আমরা বাধা দিলে তারা আমাদের প্রাণে মারার হুমকি দেয়। জানমালের নিরাপত্তা চেয়ে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের বিষয়ে আলী হোসেন বলেন, আমাদের বসতবাড়ির অংশে বসতঘর নির্মাণ করায় আমরা তা ভেঙে দিয়েছি। শুরু থেকেই আমাদের জায়গায় ঘর নির্মাণ করতে বাধা নিষেধ দিলেও তারা শুনেনি। এ ব্যাপারে এএসআই কৌশিক জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। একপক্ষ নির্মাণাধীন দালানঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু