সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০২:০৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০২:০৫:৪৪ পূর্বাহ্ন
দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
দিরাই প্রতিনিধি :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপজেলার রাজানগর ইউনিয়নের কদমতলী গ্রামে বৃহ¯পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত জাহানারা বেগম (৪৫), আস্তর মিয়া (৩২), ধন মিয়া (৫০), আবু হানিফ (৩০), আলীনুর মিয়া (২৩)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে গ্রাম্য একটি বিষয় নিয়ে লাল মিয়া ও ফুরকান মিয়ার লোকজনের মধ্যে বাকবিত-া হলে এরই জের ধরে সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রের সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিবেশ শান্ত। এখনো কোনো মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু