সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

টাঙ্গুয়ার হাওরে ৬ লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:১২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:১২:৩৪ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে ৬ লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরার ৬ লক্ষাধিক টাকার রিং চাই ও ১০০০ মিটার কোণা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। উপজেলা প্রশাসন সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে স্থানীয় জেলেরা অবৈধভাবে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের নেতৃত্বে ও আনসার ভিডিপি’র প্রশিক্ষক মো. হাসিবুল তারেক ও গোলাবাড়ী আনসার ক্যা¤েপর সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০০০ মিটার রিং চাই ও ১০০০ মিটার কোণা জাল জব্দ করা হয়। এসময় জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। পরবর্তীতে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুন দিয়ে অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান, টাঙ্গুয়ার হাওরের মাছ পাখি জীববৈচিত্র্য রক্ষায় আমাদের কঠোর নজরদারি রয়েছে। সেই সাথে অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক