সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

সুনামগঞ্জ সদর হাসপাতাল: আউটসোর্সিং কর্মচারীদের সমস্যা সমাধানে কমিটি গঠন

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ১০:০১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ১০:০১:৩৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতাল: আউটসোর্সিং কর্মচারীদের সমস্যা সমাধানে কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :: ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের চাকুরি সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সদর হাসপাতাল মিলনায়তনে এ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সিভিল সার্জন প্রতিনিধি, হাসপাতাল প্রতিনিধি, সাংবাদিক ৪ জন, বিএনপির ৪ জন, জামায়াতের ২জন ২, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিম ও আউটসোর্সিং এর ২জন এবং স্বেচ্ছাসেবক ২জন কর্মীকে কমিটির সদস্য রাখা হয়েছে। সভা চলাকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের সামনে আউটসোর্সিং চাকুরি নিয়ম-কানুন বিষয় পক্ষে বিপক্ষে উপস্থাপন করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, আউটসোর্সিং নিয়োগের আয়া শাহিনা আক্তার পলি, নিরাপত্তাকর্মী মিজানুল হক, ওয়ার্ড বয় তৌফিক মিয়া, স্বেচ্ছাসেবককর্মী আব্দুল কাদির। এ সময় সমস্যা সমাধানে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী মাসুম হেলাল, আল হেলাল, বিএনপি নেতা রেজাউল হক, আবুল কালাম, জামায়াতের তোফায়েল আহমদ খান, খেলাফত মজলিসের সাখাওয়াত হোসেন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, আউটসোর্সিং কর্মীরা ও স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স