সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত

অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:৪১:৫৯ পূর্বাহ্ন
অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া
মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য থেকে ::
অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে আসেন তিনি। এখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে এবারের পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করবেন তিনি। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক এ প্রতিবেদককে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
তিনি বলেন, রমজান পরবর্তী যে ঈদ আসছে, শুধু যুক্তরাজ্য বিএনপি না, পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য আনন্দের বিষয়। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে ঈদ উদযাপন করবেন। আমরা সকলে মিলে এখানে ঈদ পালন করবো। আমরা আবেদন করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে, যদি কোন সুযোগ থাকে, তাহলে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা যায় কি-না। উনারা এই বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

এদিকে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, আমাদের চেয়ারপারসন প্রায় তিন মাস ধরে এখানে (লন্ডনে) চিকিৎসাধীন আছেন। লন্ডনের চিকিৎসকদের চিকিৎসায় এবং উনার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের তত্ত্বাবধানে উনার বাসায় তিনি এখনো চিকিৎসাধীন। উনার শারীরিক অবস্থা আগের যে কোন সময়ের তুলনায় অনেকটা সুস্থ, স্থিতিশীল।
উনার পরিবারের সদস্য, ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিরা রহমানের সংস্পর্শে ও চিকিৎসকদের তত্ত্বাবধানে মানসিকভাবেও তিনি অনেক ভালো আছেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান শুধু বিএনপি’র নেতা নন, তিনি গণতন্ত্রকামী মানুষের নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন সংগাম দীর্ঘ সময় ধরে চলছিল, যেটি হয়তো জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তার পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু মানুষের অধিকার আদায় হয়নি। জনগণের ভোটাধিকার আদায়ের যে লড়াই, সেখানে বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমান দ্রুত দেশে শেষে ফিরে যাবেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তাঁর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন

দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন