সুনামগঞ্জ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জ সদর হাসপাতালে বহিরাগতদের উপদ্রব দুর্গাপূজায় থাকবে তিন স্তরের নিরাপত্তা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দ্রুত আদায়ে নির্দেশ হাইকোর্টের নিউইয়র্কে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, আসামি জিতেশের মৃত্যুদন্ড সুনামগঞ্জ সরকারি কলেজে আরও ছয় বিষয়ে মাস্টার্স কোর্স চালু চারলেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি, নির্মাণকাজের অগ্রগতি ৭০ শতাংশ সংস্কৃতি চর্চায় সুনামগঞ্জে ইনস্টিটিউট করা হবে : এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০২:০৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০২:০৬:৫৩ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ-ডুংড়িয়া সড়কে নিম্নমানের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে সাবস্টেশন অফিসার শাহীনুর রহমান শাহীন এই অনিয়মে যুক্ত বলে অভিযোগ উঠেছে। সরকারি নির্মাণকাজের দৃশ্যমান সাইনবোর্ড জনসাধারণের সচেতনতার জন্য টাঙানোর কথা থাকলেও এসও (সাবস্টেশন অফিসার) ও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের প্রাক্কলন গোপন রাখতে সাইনবোর্ডও টাঙায়নি। এই কাজের তথ্য দিতে লুকোচুরি করছেন প্রকৌশলী ও এসও। সরেজমিন গত ২৪ মার্চ গিয়ে দেখা যায় সড়কটিতে কাজ চলছে। আরসিসি ঢালাইয়ের আগে রড বিছানো হচ্ছে। তবে প্রাক্কলন অনুযায়ী রডের দূরত্ব বেশি রাখা হচ্ছে। ৬ ইঞ্চি রডের জালের বদলে দেওয়া হচ্ছে ১০ ইঞ্চি গ্যাপ। এছাড়াও বালু, পাথর, সিমেন্টে অনুপাতও ঠিক থাকছেনা। এসময় প্রাক্কলন অনুযায়ী কাজ কেন করা হচ্ছেনা জানতে চাইলে ঠিকাদারের নিয়োজিত লোক বলেন, আমরা শাহীনূর এসও স্যারের নির্দেশে কাজ করছি। তিনি বলেছেন কাজের মান ঠিক আছে। সাইনবোর্ড নাই কেন জানতে চাইলে ঠিকাদারের সাইট প্রতিনিধি বলেন, আমরা যা করছি শাহীনূর স্যারের পরামর্শে করছি। উনার কাছে গিয়ে অফিসে জিজ্ঞেস করেন। ওই সাইট কর্মচারী মেসার্স সালেহ এন্ড ব্রাদার্স কাজটি বাস্তবায়ন করছে। সিএনজি চালক আলা উদ্দিন বলেন, কাজটি খুবই নিম্ন মানের হচ্ছে। সিমেন্ট কম দিচ্ছে। রডের গ্যাপও বেশি। মাপ অনুযায়ী দিচ্ছেনা। সরকারি লোকজন এসেও দেখছেনা। এই সড়ক বেশি দিন টিকবে না। অফিসে এসে দেখা যায় প্রকৌশলী সাজেদুর রহমান নেই। উনার সঙ্গে যোগাযোগ করে কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সব কিছু বলতে পারবে আমার এসও শাহীনূর। উনার নম্বরে কথা বলেন। এসও শাহীনূর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখন সাইটে। কাজের তথ্য আমার মনে নাই। অফিসে গিয়ে দেখে হোয়াটসঅ্যাপে পাঠাবো। কোন প্রতিষ্ঠানটি কাজ করছে তা জানাতেও লুকোচুরি করেন তিনি। এরপর তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি আর কল ধরেননি। কাজটির বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, জনস্বার্থের কাজ তথ্য দিবেনা কেন। আপনি আবার ফোন দিয়ে তথ্য নিন। এবার উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করলে ২৫ মার্চ তিনি বলেন, আমি গাড়িতে টাঙ্গাইল যাচ্ছি পরিবারের সঙ্গে ঈদ করতে। এভাবেই প্রকৌশলী ও এসও এই কাজের তথ্য দিতে লুকোচুরি করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক

উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক