সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে- বিএনপি নেতা কামরুল

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ১১:১০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ১১:১০:১৯ পূর্বাহ্ন
দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে- বিএনপি নেতা কামরুল
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, এখন বিএনপির সুসময়ের পালা, হাজার-হাজার নতুন মুখ বিএনপির মিছিলে পাওয়া যায়। তাবে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সামনে থেকে লড়াই সংগ্রাম করেছে তারা যেন হাজার মানুষের ভিড়ে হারিয়ে না যায়। আমাদের দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। মঙ্গলবার (২৫মার্চ) উপজেলা মিনি স্টেডিয়ামে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সুস্বাস্থ্য ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। কামরুল আরও বলেন, মনে রাখবেন বিএনপি এখনও ক্ষমতায় আসনে নাই। জনগণ চাইলেই ক্ষমতায় আসবে না চাই কিচ্ছু করার থাকবেনা। তাই বর্তমান সময়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধৈর্যবান হতে হবে। যারা দলীয় নির্দেশনা মানবেনা, অন্যায় কাজে জড়িয়ে যাবে তাদের বিএনপি ছাড় দেবেনা। আমাদের নেতা বলেছেন আমাদের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে মন জয় করতে হবে। কোন ভাবেই বিএনপির জনপ্রিয়তা নষ্ট করা যাবেনা। কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাছরুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা জামায়েতের আমীর রুকন উদ্দিন, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাইনুদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখুঞ্জি, সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলম, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসনাত রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স