সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ স্বচ্ছ ভোটের প্রত্যাশা আজ ভোটের লড়াই জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি সারাদেশে ৮৭৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিজয় মালা কার গলে? হাসননগরে দিনমজুরের বসতভিটায় ‘রহস্যজনক’ অগ্নিকান্ড সুবিধাজনক অবস্থানে কলিম উদ্দিন মিলন বিএনপি’র বাধা বিদ্রোহী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা শান্তিগঞ্জে পিতা-পুত্রের পিআইসি, পরিবারকেন্দ্রিক একাধিক কমিটি বাঁধ নির্মাণে অনিয়মে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩২:২৪ পূর্বাহ্ন
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফাতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় লন্ডন বাংলা রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান, মহিলা সম্পাদক কলি বেগম, সদস্য আলী জহুর, নিকেশ বৈদ্য, বাপন দত্ত, তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ আলম চৌধুরী প্রমুখ। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত ও সাংবাদিকদের কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। ইফতার পূর্ব মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন। এতে আগ্রাসী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলায় অসহায় নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে প্রেসক্লাব সদস্য আলী জহুরের মায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর মায়ের রুহের মাগফেরাত ও প্রেসক্লাব সহ-সভাপতি মীরজাহান মিজানের সুস্থতা কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স