সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

পুসাসের উদ্যোগে ট্যালেন্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৫২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৫২:০৩ পূর্বাহ্ন
পুসাসের উদ্যোগে ট্যালেন্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জ (পুসাস) কর্তৃক ১ম বারের মতো আয়োজিত হলো ‘সুনামগঞ্জ’স নাম্বার ওয়ান জিনিয়াস’ ট্যালেন্ট অলিম্পিয়াড ২০২৫। শনিবার সকাল ১১টায় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে এই অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি নিয়ে গঠিত মোট পাঁচটি বিভাগে সুনামগঞ্জ জেলার প্রায় ৫০০ শিক্ষার্থী উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। একঘণ্টা বিশ মিনিট অনুষ্ঠিত এ পরীক্ষায় শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান ও প্রব্লেম সলভিং সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়। প্রশ্নের মান ও অভিজ্ঞতা স¤পর্কে জানতে চাওয়া হলে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, কয়েকটি প্রশ্ন কঠিন লাগলেও বেশিরভাগ প্রশ্ন স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এরকম ভিন্ন ধারার প্রশ্নে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা এই প্রথম। অনেক কিছু শিখতে পেরেছি। এদিকে সন্তানকে পরীক্ষায় নিয়ে আসা এক অভিভাবক, মকবুল হোসেন অলিম্পিয়াড সম্পর্কে বলেন, এই চমৎকার আয়োজনের জন্যে পুসাসকে অনেক ধন্যবাদ। আমাদের বাচ্চাদের জন্যে এরকম আয়োজনের আসলেই প্রয়োজন। এই আয়োজনের ধারা অব্যাহত থাকুক সেই আশা রইল। অলিম্পিয়াডের অন্যতম আয়োজন পুসাসের সাধারণ সম্পাদক মো. হাসিবুল হোসাইন শান্ত বলেন, এই আয়োজনটা সফলভাবে সম্পন্ন করার জন্যে আমি পুসাসের সদস্যদের বিশেষ ধন্যবাদ জানাই। শিক্ষা ও সংস্কৃতি হোক ভাটি বাংলার উন্নয়নের হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে আমরা সুনামগঞ্জের কল্যাণে এমন জন্য আরো কাজ করে যেতে চাই। পুসাসের সভাপতি আসহাব লাবিব বলেন, আমরা যে সুনামগঞ্জের স্বপ্ন দেখি, সেই সুনামগঞ্জের দিকে আজ আমরা আরো এক পা এগিয়ে গেলাম। এতো সম্ভাবনাময় ও উৎসাহী শিক্ষার্থীরাই আমাদের সুনামগঞ্জের ভবিষ্যৎ। অলিম্পিয়াড আয়োজনে নিরলসভাবে কাজ করা সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। উল্লেখ্য, উক্ত অলিম্পিয়াডের ফলাফল ও পুরস্কার বিতরণীর তথ্য পুসাসের ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে। সুনামগঞ্জের শিক্ষার্থীদের জ্ঞানার্জনে এই ধরনের আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী সংগঠনটির সদস্যরা। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম