সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই

বন্ধুসভার বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ১২:৩১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ১২:৩১:২৫ পূর্বাহ্ন
বন্ধুসভার বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার :: গাছ আমাদের পরম বন্ধু, আদিপ্রাণ। গাছের ছায়া ও মায়ায় সজীব থাকুক পৃথিবী। তাই বেশি করে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে। সুনামগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বুধবার বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ রোপণ বিষয়ে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় সুনামগঞ্জ বন্ধুসভার উদ্যাগে এই কর্মসূচি পালিত হয়। সুনামগঞ্জ পৌর শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয় বন্ধুসভা সুনামগঞ্জে ৫০০ বৃক্ষরোপন ও বিতরণ করবে। গতকাল বুধবার একশ গাছ রোপণ ও বিনামূল্যে বিতরণ করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়, রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাছমিন বেগম চৌধুরী, প্রথম আলো সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, পরিবেশ আন্দোলনকর্মী সাংবাদিক আকরাম উদ্দিন, বন্ধুসভার সাবেক সভাপতি প্রদীপ পাল, বর্তমান সভাপতি সৌরভ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদস্য নূর হোসেন সুমন, দীপ্ত, আহনাফ রহমান প্রমুখ। বিজন সেন রায় বলেন, গাছ রোপণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি গাছগুলো যাতে রক্ষা পায়, নির্বিঘ্নে বেড়ে ওঠে, সেটির খেয়াল রাখতে হবে। যতœ নিতে হবে। পরিবেশ ভালো রাখার জন্যই আমাদের গাছ লাগাতে হবে। যদি এটি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স