সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আল ইনসাফ যুব সংঘের সহায়তা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১১:৩৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১১:৩৬:৫৫ অপরাহ্ন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আল ইনসাফ যুব সংঘের সহায়তা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সাচনা বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে এই আর্থিক সহায়তা তুলে দেন আল ইনসাফ ইসলামী যুবসংঘ। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ইনসাফ ইসলামী যুবসংঘের সিনিয়র সহসভাপতি কয়েস আহমেদ আক্কাস। সাধারণ সম্পাদক কাজী রশিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি মো. রজব আলী, সাধারণ স¤পাদক আসাদ আল আজাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, বিএনপি নেতা মিজবাহ উদ্দিন, আল ইনসাফ যুব সংঘের সহসভাপতি মাওলানা নূর হোসাইন, সহ সাধারণ স¤পাদক মাওলানা আলী আকবর। এসময় আরো উপস্থিত ছিলেন আঃ বারিক, গিয়াস উদ্দিন রানু, মাও. লুৎফর রহমান, আলী আক্কাস মুরাদ, আরফান আল আজাদ নয়ন, মাও. জুবায়ের আহমদ, হাফিজ জামিলুল হক জামিল, ক্বারী আঃ কুদ্দুস, আবু হানিফা, তবির হোসেইন, আমির হোসেন আমু, মো. আশাদ মিয়া, আবু তাহের, আলামিন, রইছ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার ভোরে উপজেলার সাচনা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে ১৩টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স