সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৩০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০২:৩২:৪৩ পূর্বাহ্ন
জামালগঞ্জে পরিত্যক্ত জায়গা থেকে পুলিশের পোশাক উদ্ধার
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে পুলিশের ব্যবহৃত বেশ কিছু সরকারি পোশাক উদ্ধার করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ভীমখালি ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনে পরিত্যক্ত একটি জায়গা থেকে বাংলাদেশ পুলিশের ব্যবহৃত কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পোশাকগুলো উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। 
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইছব আলী বলেন, কে বা কারা পোশাকগুলো ফেলে গেছে জানিনা। তবে কয়েকদিন যাবত এই এলাকায় ডাকাতের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। এই ব্যাপারে পুলিশ ও জনগণ সচেতন রয়েছে। এমনও হতে পারে পুলিশের পোশাক পরে ডাকাতি করে পুলিশ ডিপার্টমেন্টকে দায়ী করে ডাকাতরা ধরা ছোয়ার বাইরে থাকার চক্রান্তও হতে পারে। 

এ ব্যাপারে ভীমখালি ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বলেন, পরিত্যক্ত অবস্থায় পুলিশের পোশাক পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইদানিং চোর ডাকাতের উৎপাত বেড়ে গেছে। কয়েকদিন আগে ফেনারবাঁক এবং ভীমখালি ইউনিয়নে ডাকাত দল প্রবেশ করার আশঙ্কা রয়েছে বলে মাধ্যমে খবর প্রকাশ হওয়ায় পুলিশ প্রশাসন ও জনগণ সতর্ক অবস্থান নেয়। গতকাল পরিত্যক্ত অবস্থায় পুলিশের পোশাক পড়ে থাকতে দেখতে পেয়ে আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে পুলিশকে সংবাদ দেই। পরে জামালগঞ্জ থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে পোশাকগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আমার ইউনিয়নের সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ উল্লাহ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক উদ্ধার করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এসময় ১টি জ্যাকেট, ২টি ফুল হাতা ইউনিফর্ম শার্ট (সিলেট রেঞ্জের ডিপসাইন রয়েছে ), ৩টি হাফ হাতা ইউনিফর্ম শার্ট, ২টি ফিল্ড ক্যাপ, ৪টি ব্যারেট ক্যাপ, ২টি পুলিশ ক্যাপের মনোগ্রাম, ১টি হ্যাংগিং ব্যাজ, ২টি বেল্ট, ২টি ফুল প্যান্ট, ৪টি লেনিয়ার্ড (১টি সাদা, ৩টি কালো) ১টি ট্রাউজার, ১ জোড়া মোজা, ১টি শর্ট প্যান্ট উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স