সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০দফা দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:২৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:২৭:১৮ পূর্বাহ্ন
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১০দফা দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ঈদের পূর্বেই ১০০% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা প্রদান এবং সিএফটি সমস্যার দ্রুত সমাধানসহ ১০দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। রোববার সকালে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. ইনছান মিঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, শিক্ষক মোহাম্মদ আব্দুছ ছাত্তার, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম রাসেল, শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা তাদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন এবং অবিলম্বে দাবিদ পূরণে এগিয়ে আসার আহ্বান জানান। পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি