সুনামগঞ্জ , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নলুয়ার হাওরের বাঁধ ঝুঁকিতে, ফসলহানির শঙ্কায় কৃষক ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে ৫০ হাজার মানুষ জ্বালানি তেলের মজুত ঠেকাতে বিজিবি মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদার সুনামগঞ্জের কৃতী সন্তান দিলারা হাফিজ আর নেই বাঁধে অনিয়মে জড়িতদের ছাড় নয় পাউবো, ইউএনও ও পিআইসিদের জবাবদিহির নির্দেশ মহান স্বাধীনতা দিবস উদযাপিত বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ পর্যটক পেটানো সেই বাচ্চু মেম্বার গ্রেপ্তার প্রায় ২৫ কোটি টাকার গাছ মাত্র ১ কোটিতে বিক্রি! ৫০ টাকা নিয়ে দ্বন্দ্ব : জগন্নাথপুরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১ ৩ বসতবাড়ি,গবাদিপশু ও নগদ টাকাসহ পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি ভারি বৃষ্টিতে নড়বড়ে বাঁধ, শঙ্কায় কৃষক আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুনামগঞ্জ সদরে প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় কাজ করতে চান মো. আবুল হায়াত শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১২:৫৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১২:৫৮:৪৯ অপরাহ্ন
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪টায় পৌর শহরের হোসেন বখত চত্বরে সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, সুনামগঞ্জের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে “শিশু ও নারী নির্যাতন বন্ধ করো, করতে হবে; সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, পালন করো করতে হবে; সহ নানা স্লোগান দেয়া হয়। এছাড়া ‘মানবতা যখন আক্রান্ত, নীরবতা তখন অন্যায়; এই দেশে ধর্ষক মরার আগে, ধর্ষিতা মরে যায়; ধর্ষণ যখন হয় - লিঙ্গ পোষাক বিষয় নয়, এ নৈতিকতা অবক্ষয়; কান্ডারি আজ দেখিবো তোমার মাতৃমুক্তিপণ; মানবতা জাগিয়ে তোলো, ধর্ষণ রোধে এগিয়ে চলো; আর কত বার? পথে নামবো বার বার; ধর্ষণের শাস্তি হোক মৃত্যুদ-’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। লোকদল শিল্পীগোষ্ঠীর সাধারণ স¤পাদক তূর্য দাস রাজ-এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লোকদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন, তৃণা দে, রিপন চন্দ, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন ও তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। শিশু ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক অনামিকা এষ লোপা, মাকসুদুর রহমান দিপু, অমিত বর্মণ, সেলিম আহমেদ, সুমন রাজা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর