সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জামালগঞ্জে এক রাতে দুই গ্রামে ডাকাত দলের হানা

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৪:৩৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৪:৩৭:১৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে এক রাতে দুই গ্রামে ডাকাত দলের হানা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলার পল্লীতে গভীর রাতে ডাকাত দলের হানা দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক ঘণ্টার ব্যবধানে দুই গ্রামে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা ও বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, কালাগুজা গ্রামে রাত প্রায় ১২টার দিকে ২০/২৫ জনের একটি দল কালো টুপি পরে দেশীয় অস্ত্রসহ ট্রলি গাড়ি ও মোটরসাইকেল চড়ে ডাকাতির উদ্দেশ্য প্রবেশ করে। এসময় কালাগুজা গ্রামের মো. মুখলেছের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য আক্রমণ করলে পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে গ্রামে ডাকাত দল ঢুকেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। তাৎক্ষণিক ডাকাত প্রতিরোধে এলাকাবাসী ধাওয়া করলে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে গ্রামবাসীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে ডাকাতদের হাতে থাকা রামদা, বল্লমের আঘাতে গ্রামের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা জামালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ধাওয়া খেয়ে সাথে থাকা ৪টি মোটরসাইকেল ও ১টি ট্রলি ঘটনাস্থলে ফেলে যায় ডাকাত দল। পরে যাওয়ার পথে সুখাইড় উত্তর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে পুনরায় হানা দেয় ডাকাত দল। এসময় সেখান থেকেও ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি তদন্ত আরিফ উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং ফেলে যাওয়া দেশীয় অস্ত্রসহ সকল মালামাল জব্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪