সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে বিজিবি’র হাতে যুবক আটক

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১১:৪১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১১:৪৪:১৮ অপরাহ্ন
অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে বিজিবি’র হাতে যুবক আটক
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ ডুলুরা বিওপির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক যুবককে আটক করেছে ২৮ বিজিবি। আটককৃত ওই বাংলাদেশি যুবকের নাম মো: রাজন খান (২০)। তিনি টাংগাইল জেলার টাংগাইল সদর থানার বিশ্বাস বেতকা গ্রামের যুবরাজ খানের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি। বিজিবি জানায়, বুধবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ ডুলুরা বিওপির নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনা নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক মো: রাজন খান (২০) কে আটক করা হয়। এসময় ৩০৬৫ রুপি ভারতীয় মুদ্রা, ১ জোড়া নতুন কেডস, ২ টি প্যান্ট, ২ টি ফতুয়া, ১টি মোবাইল এবং ১ টি ভারতীয় সীমসহ তাকে আটক করে বিজিবি। তাঁর সাথে থাকা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৩ হাজার ৯ শত ১৩ টাকা। বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত যুবক ভ্রমনের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি জানান, আটককৃত আসামীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ