সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

এলাকাবাসীর মানববন্ধন : শ্রমিক রিপনকে গুলির ঘটনায় জড়িতদের বিচার দাবি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৯:১১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৯:১১:৪৮ পূর্বাহ্ন
এলাকাবাসীর মানববন্ধন : শ্রমিক রিপনকে গুলির ঘটনায় জড়িতদের বিচার দাবি
স্টাফ রিপোর্টার :: গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশের গুলিতে গুরুতর আহত দিনমজুর রিপন মিয়ার ওপর হামলাকারী পুলিশ সদস্যের বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজনও উপস্থিত ছিলেন। রিপন মিয়া শহরতলির মাইজবাড়ি গ্রামের দিনমজুর কামাল উদ্দিনের ছেলে। তিনি একটি ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে তিনি সাধারণ জনতা হিসেবে অংশ নিয়েছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন রিপন মিয়ার পিতা কামাল উদ্দিন, বোন রোজিনা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন দ্দোজা, সমাজকর্মী মোশারফ মিয়া প্রমুখ। মানববন্ধনে অংশ নিয়ে আহত রিপনের পিতা কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, আমার ছেলে একজন দিনমজুর। আমি নিজেও দিনমজুর। ছেলের আয়েই ৬ জনের পরিবারের সংসার চলে। সে গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। ছাত্রদের আন্দোলনে যোগদানের অপরাধে সদর থানার ওসি খালেদ চৌধুরী তার পেয়ে গুলি করেন। আমি এই ওসি ও সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাসের বিচার চাই। রিপন মিয়ার বোন মানববন্ধনে বলেন, আমার ভাই সুস্থ হবে কি না জানিনা। সে আর কখনো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে কি না জানিনা। যারা আমার ভাইয়ের পায়ে গুলি করেছে তাকে বিচারের আওতায় আনতে হবে। আমরা আর কিছু চাইনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর