সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

হাওরে বৃষ্টির জন্য মোনাজাত

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৮:৩৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৮:৩৯:৪১ অপরাহ্ন
হাওরে বৃষ্টির জন্য মোনাজাত
জিয়াউর রহমান :: বিশ্বম্ভরপুরে ফসল রক্ষায় বৃষ্টির জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করেছেন এলাকাবাসী। বুধবার বাদ জোহর উপজেলার মুক্তিখলা মল্লিকপুর গ্রামের বান্দেরঘাট এলাকায় এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, বৃষ্টি না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে বোরো ফসল। চরম শঙ্কা আর অস্বস্তিতে রয়েছেন হাওড়পারের কৃষককুল। হুমকির মুখে রয়েছে বিভিন্ন জাতের ধানের চারা। পানির অভাবে ধানখেত নষ্ট করছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত শেষে এলাকার ছোট-বড় সবাই মিলে আল্লাহর নিকট প্রার্থনা করেন। স্থানীয়রা আরও জানান, গত বছরও আমাদের হাওরে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মুক্তিখলা, মল্লিকপুর, নতুন পাড়া, পদ্মনগর, বাগগাওসহ আশেপাশের লোকজন এই বছরেও নামাজে শরিক হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মল্লিকপুরের হাজী ফয়জুর রহমান, আতাউর রহমান, সবুজ পাশা, লোকমান হেকিম, আবদুল্লাহ, আবদুল আওয়াল, আব্দুর নুর, আব্দুল হাসিম, আবুল হাসান, মুক্তিখলার আব্দুল কুদ্দুস, মাওলানা আবুল কাসেম, মাওলানা আব্দুল বাছেত, মাওলানা আব্দুল হক আজমি, মাওলানা মাফিকুল, মাওলানা আক্তার, মাওলানা আমিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস