সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর হামলার বিচার দাবি

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১১:২০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১১:২০:০৪ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর হামলার বিচার দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে প্রতিপক্ষের মারধর ও হামলার বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন দেলোয়ার হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তিনি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজার গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র। রোববার দুপুরে সাংবাদিক সম্মেলনে দেলোয়ার হোসেন বলেছেন, বোগলাবাজার গ্রামের হালিম উদ্দিনের পুত্র শহিদ মিয়া ও তার পরিবারের লোকজন সবসময় নিরীহ মানুষদের পেছনে লেগে থাকে এবং অন্যায়ভাবে প্রভাব প্রতিপত্তি দেখায়। তিনি বলেন, সম্প্রতি শহিদ মিয়া তার হালচাষের ট্রাক্টর প্রতিনিয়ত আমাদের ফলন্ত গম ও সরিষা খেতের ওপর দিয়ে আনা-নেওয়া করে এবং এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সাধিত হয়। এই ঘটনার প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এতে আহত হন দেলোয়ার হোসেন (৫৫), হালিমা বেগম (৫০), আব্দুল আহাদ (২০), আকাশ মিয়া (২৫), সাগর মিয়া (৩০) প্রমুখ। এখনো আমাদের অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মারধর ও হামলার বিচার চেয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। অবসরপ্রাপ্ত সেনাসদস্য দেলোয়ার হোসেন হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা নিয়ে আইনী প্রক্রিয়ায় তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেছেন, বিষয়টি তদন্তাধীন আছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স