সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

“অবক্ষয়ের যুগে সুস্থ সাহিত্য ও চর্চা খুবই প্রয়োজন”

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৩:৫৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৩:৫৫:৫৬ পূর্বাহ্ন
“অবক্ষয়ের যুগে সুস্থ সাহিত্য ও চর্চা খুবই প্রয়োজন”
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর বলেছেন, যে দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গন যতো উন্নত, সে দেশ ততো উন্নত। বিজ্ঞানের উৎকর্ষের যুগে আমাদের প্রিয় ছাত্র ও যুবসমাজ সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চার বদলে আকাশ সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে, যার কারণে আজ আমাদের সাহিত্য সংস্কৃতির অতীত ঐতিহ্য হারাতে চলছে। জাতির নৈতিক অবক্ষয়ের যুগে সুস্থ সাহিত্য ও চর্চা খুবই প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি সুস্থ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে। শনিবার শব্দসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন। সংগঠনের সভাপতি ইমামুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মুহসিনা খাতুন রুমি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এটিএম মোনায়েম আহমেদ, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক কুদরত পাশা, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সুরমা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোস্তাহার মিয়া, দিরাই প্রেসক্লাবের সদস্য, এনটিভি ও মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ সরদার, শিক্ষক সজিত মিয়া, সাংবাদিক প্রশান্ত সাগর দাস। বক্তব্য রাখেন শিক্ষক মুহসিনা খাতুন রুমি, সাংবাদিক গোলাম জিলানী, অভিভাবক গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম, আইমান আহমদ, সেলিম রেজাসহ শিক্ষক-অভিভাবকবৃন্দ। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স