সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

পাউবো’র বাঁধের কাজ হয়ে পড়েছে বরাদ্দ মেরে খাওয়ার প্রকল্প

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:১০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:১০:৩৯ পূর্বাহ্ন
পাউবো’র বাঁধের কাজ হয়ে পড়েছে বরাদ্দ মেরে খাওয়ার প্রকল্প
পত্রিকায় (দৈনিক সুনামকণ্ঠ ॥ ২৭ ফেব্রুয়ারি ২০২৫) একটি সংবাদপ্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, “বর্ধিত গুরমার হাওরে অক্ষত বাঁধে ৯ প্রকল্প ॥ অক্ষত বাঁধ নতুন দেখাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ!”। এবংবিধ অবাক করা ঘটনা ঘটেছে তাহিরপুর উপজেলায়। বিবরণে লেখা হয়েছে, “সোলেমানপুর থেকে শ্রীলাইন তাহিরপুর পর্যন্ত বর্ধিত গুরমার হাওরের ৯টি পিআইসির ৫টিই অক্ষত। কিন্তু এর মধ্যে প্রায় পৌনে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে অক্ষত এই বাঁধগুলোর মাটির কাজও এখনো শেষ করতে পারেনি। ... পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন সরকারি বরাদ্দ অপচয় করতে এখানে প্রকল্প বাড়িয়ে দিয়েছে। এখন সামান্য মাটির প্রলেপ দিয়েই বিল হাতিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।... উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এ সংক্রান্ত কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, মাটির কাজ প্রায় শেষ। পাউবো’র ডিজাইন অনুযায়ীই কাজ হচ্ছে। কাজ যাতে যথানিয়মে হয় সেদিকে আমাদের নজরদারি রয়েছে।” এবংবিধ বিবরণ পাঠ করে যে-কারও মনে হতে পারে যে, কথিত ‘পাউবো’র ডিজাইন’ মানে খাওয়া-খাওয়ি’র একটা প্রাকল্পিক ব্যবস্থা মাত্র এবং ‘যথানিয়মে নজরদারি’ মানে ‘খাওয়া-খাওয়ি’ ঠিকমতো হচ্ছে কিনা তা তদারকি করা। অর্থাৎ পাউবো’র হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের একমাত্র উদ্দেশ্য বরাদ্দ মেরে খাওয়া, হাওরে ফসলরক্ষাবাঁধ নির্মাণ বা মেরামতি নয়। অভিজ্ঞমহলের ধারণা এই যে, ইতোমধ্যে পাউবো’র হাওর রক্ষাবাঁধ সংক্রান্ত সকল কার্যক্রম সরকারি বরাদ্দ মেরে খাওয়ার প্রকল্প হয়ে পড়েছে এবং তাঁরা মনে করেন, সরকার থেকে এ বিষয়ে বিশেষ তদন্তের ব্যবস্থা করে পাউবো’র কাঠামোগত এই দুর্নীতির প্রতিকার করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার