সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ১২:১৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ১২:১৩:০২ পূর্বাহ্ন
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌর শহরের শ্যামপাড়াস্থ আকিজ প্লাস্টিক লিমিটেডের কারখানার প্রধান ফটকে বেতন বৃদ্ধির দাবিতে অস্থায়ী শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার সকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী শ্রমিক কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বেতন বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক ও শ্রমিক সমন্বয়কদের মধ্যে থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে। এ সময় কারখানার ব্যবস্থাপক সঞ্জয় পাল বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের ভিতরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ সকল যৌক্তিক দাবি মালিকপক্ষের সাথে আলোচনা করে মেনে নেয়া হবে। পরে সমন্বয়কদের পক্ষ থেকে শ্রমিকদের উদ্দেশ্যে এ সিদ্ধান্তের কথা জানালে প্রায় চার ঘণ্টা পর কারখানার প্রধান ফটক ছেড়ে কাজে যোগ দেন আন্দোলনরত শ্রমিকরা। শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা ওয়াখিল আহমেদ, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, শ্যামল দাস, মাসুম মিয়া, সাবিনা বেগম, শাহরিয়ার হোসেন, পলি রানী দাস, কুলসুমা বেগম, রহমতুন্নেছা, শিল্পী রানী, মাহবুব হাসান, তানভীর হোসেন, আলেক মিয়া, রুমেন মিয়া, খসরু মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে