সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

কুপ্রস্তাব, পরকীয়া কিংবা ধর্ষণ সমস্যার নিরসন মানুষকেই করতে হবে

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:১৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:১৮:২২ পূর্বাহ্ন
কুপ্রস্তাব, পরকীয়া কিংবা ধর্ষণ সমস্যার নিরসন মানুষকেই করতে হবে
‘ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ’ বাক্যটি একটি সংবাদপ্রতিবেদনের শিরোনাম। কী প্রমাণ করছে কিংবা কী প্রতিপন্ন করছে? মনে করা হয়, মাদ্রাসা যেহেতু ধর্মশিক্ষার পাদপীঠ, তাই সেখানে নারী সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত থাকবে। কিন্তু বাস্তবে বিপরীত বাস্তবতা বিরাজ করছে কিছু কিছু স্থানে। কুপ্রস্তাব তো মামুলি বিষয়, বছর কয়েক আগে অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদী এক মাদ্রাসাছাত্রীকে মাদ্রাসা শিক্ষকদের অনৈতিক সিন্ডিকেটের শিকার হয়ে পুড়ে মরতে হয়েছিল, এবং সে ঘটনায় আন্দোলিত হয়েছিল সারাদেশ। তাছাড়া প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা তো ঘটছেই দেশজুড়ে এবং সেসব ঘটনা শেষ পর্যন্ত সমাজের মোড়ল-মাতবরদের আপোস-মীমাংসার ফাঁদে পড়ে বিচারহীনতার অতলগর্ভে তলিয়ে গিয়ে থিতিয়ে মরছে। মাঝপথে দুপয়সা উপরি কামিয়ে নিচ্ছেন মড়ল-মাতববররা এবং প্রকারান্তরে ধর্মের ভেতরের বিচারব্যবস্থার কবর রচনা করছেন স্বার্থোদ্ধারের ক্যারিসম্যাটিক পরাকাষ্ঠা ফলাতে ফলাতে। আসলে সমাজটা শেষ পর্যন্ত মুক্তযৌনপ্রবণই থেকে গেছে, ধর্ষণ তারই বহিঃপ্রকাশ। তা না হলে একজন মাদ্রাসা শিক্ষক কী করে তাঁর ছাত্রীকে কুপ্রস্তাব দিতে সাহস করেন? যেখানে জিনার দ- হিসেবে মৃত্যুদ-কে ইসলাম নির্ধারণ করে দিয়েছে, যদিও সেটা প্রমাণ করার শর্ত অত্যন্ত কঠিন, একসঙ্গে চারজন পুরুষ কিংবা আটজন নারী সাক্ষী চাই। এমতাবস্থায় কোনও দুর্মুখ যদি বলেই ফেলে যে, সমাজে যৌনতার অবদমনের রীতির বিপরীত প্রতিক্রিয়া স্বরূপ ধর্ষণের রেওয়াজ প্রচলিত হয়েছে, তা হলে তার বিরুদ্ধে কী কোনও যুক্তিসঙ্গত যুক্তি দাঁড় করানো যায়? যুক্তি দাঁড় করানো হয় তো যায়, তবে সেটা খুব একটা সহজ নয় এবং সে চেষ্টাও আপাতত করছি না। সমাজজুড়ে আড়ালে আবডালে নারী নির্যাতনের এই সংস্কৃতিকে দমন করার উপায় বের করতে মানুষ বোধ করি ব্যর্থই হবে, একবিংশ শতাব্দীও পেরিয়ে যাবে সফল হবে না। কেবল বলি, মনে হচ্ছে যৌন অবদমনের নিরোধ সম্ভব না হলে কুপ্রস্তাব থেকে পরকীয়া কিংবা ধর্ষণ পর্যন্ত যাবতীয় সবকীছু অন্যায় নারীর বিরুদ্ধে প্রযুক্ত হতেই থাকবে। ভুলে গেলে চলবে না যে, সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিতকরণের পদ্ধতির গর্ভে যৌনাবদমনের প্রকৃতিবিরোধী প্রবণতার উপউৎপাদ হলো এই ধর্ষণ। নারীর প্রতি পুরুষের কুপ্রস্তাব, পরকীয়া কিংবা ধর্ষণ নির্মূল করতে হলে এই সমস্যাটির নিরসনও মানুষকেই করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা