সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

জনউদ্যোগে বৃক্ষরোপণ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ০১:৪১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ০১:৪১:৩৯ পূর্বাহ্ন
জনউদ্যোগে বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার :: বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি করেছে শহরের সচেতন নাগরিকের সংগঠন জনউদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটি। ‘বৃক্ষ তুমি আদিপ্রাণ’ স্লোগানকে সামনে রেখে রবিবার সকালে শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবেদীন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, সহকারী অধ্যাপক রজত কান্তি রায়, সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। বন্যা, খরায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবেশ বিপর্যয়ের কারণে কয়েক বছর ধরে এই দুর্যোগগুলো বেশি হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য সবাইকে বেশি গাছ রোপণ করতে হবে। একটি গাছ লাগিয়ে বড় হওয়ার পর আরেকটি গাছ কাটতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগানো ও প্রয়োজনে কাটলে এই বিপর্যয় রোধ করা সম্ভব। আলোচনাসভা শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগান অতিথি ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় উপস্থিত সকল শিক্ষার্থীকে একটি করে গাছ উপহার দেওয়া হয়। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ