সুনামগঞ্জ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি

সিএনজি-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১১:৪৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১১:৪৭:১১ অপরাহ্ন
সিএনজি-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে যাত্রীবাহী অটোরিকশা সিএনজি ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর রাণীগঞ্জ সড়কের গন্ধর্বপুর গ্রাম এলাকার আঞ্চলিক মহাসড়কে। সংঘর্ষে ঘটনাস্থলেই রাকেশ রায় নামের ৬০ বছরের এক বৃদ্ধ যাত্রী নিহত হন। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমেদনগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, বুধবার বেলা ২টার দিকে সড়কের দুই দিক থেকে সিএনজি ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং পুলিশ হতাহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক জান্নাত বলেন, হাসপাতালে আসার আগেই রাকেশ রায়ের মৃত্যু হয়েছে। বাকি ৮ আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত