সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ

জামালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১১:৪৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১১:৪৩:১৬ অপরাহ্ন
জামালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে। যুগান্তর স্বজন সমাবেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের সভাপতিত্বে ও দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বায়েজীদ বিন ওয়াহিদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর জামালগঞ্জ প্রতিনিধি মো. হাবিবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈন উদ্দিন আলমগীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, উপজেলা সমাজসেবা অফিসার সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক আমারদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, বিএমএফ টিভির প্রতিনিধি দিল আহমেদ, জৈন্তাবার্তা প্রতিনিধি মহসিন কবির, দেশপ্রবাস সভাপতি নূরুল হক, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী নাহিদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার