সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

নর্থ ইস্ট আইডিয়াল কলেজে ‘তারুণ্যে উৎসব’ উদযাপিত

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৭:৫২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৭:৫২:৪৮ পূর্বাহ্ন
নর্থ ইস্ট আইডিয়াল কলেজে ‘তারুণ্যে উৎসব’ উদযাপিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের নর্থ ইস্ট আইডিয়াল কলেজে সপ্তাহব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত হয়েছে। উৎসবে ছিল বিভিন্ন খেলাধুলার ইভেন্ট, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রশহীদদের স্মৃতিচারণ। উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার, বিজিবি ক্যা¤েপর বিপরীতে নর্থ ইস্ট আইডিয়াল কলেজের নিজস্ব ক্যাম্পাস সংলগ্ন মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব রাশেদুল ইসলাম রাজু। প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথি তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই দেশ বদলাবে, পৃথিবী বদলাবে। তারুণ্যের উৎসব তরুণদের মধ্যে নতুন প্রেরণা জোগাবে। খেলাধুলা ও প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা তারুণ্যের উৎসবে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অধিকারীরা হলেন- ছেলেদের ২০০ মিটার দৌড় ও মোরগের লড়াই: তালহা (একাদশ শ্রেণি), মেয়েদের মিউজিক্যাল বল: অমি (একাদশ শ্রেণি), মেয়েদের ভারসাম্য দৌড় : সুলতানা (একাদশ শ্রেণি), শিক্ষকদের মিউজিক্যাল বল : প্রভাষক সিফা সুলতানা, শিক্ষকদের ভারসাম্য দৌড় : প্রভাষক মাসুদ আহমদ অপু, সাংস্কৃতিক পর্ব ও সমাপ্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নেয়। উৎসবের শেষ পর্বে সকল অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত করেন। এই উৎসব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের নতুন উদ্যোমে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে। নর্থ ইস্ট আইডিয়াল কলেজের এমন উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু