সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’

অপারেশন ডেভিল হান্ট: দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৭:৪৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৭:৪৯:২০ পূর্বাহ্ন
অপারেশন ডেভিল হান্ট: দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সুনামগঞ্জে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও দুই ইউপি চেয়ারম্যানসহ ছয় জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযানে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান। গ্রেফতারকৃতরা হলেন- ৪ নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া (৭৬), ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০), দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুরের বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া (৪৮), দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কাওছার আহমেদ (২৮) ও ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫)। পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান জানান, সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি