সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৪৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১০:০৮:০৯ পূর্বাহ্ন
ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক মৎস্যজীবী লীগ নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের বাসিন্দা ভুক্তভোগী জিয়াউর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজ উদ্দিন মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে শুড়িগাঁওসহ বিভিন্ন এলাকার গরিব-অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলামের কাছে ভুক্তভোগীরা বিচার প্রার্থী হলে তিনি হাফিজ উদ্দিনকে নোটিশ করেন। নোটিশ করার পরেও মৎস্যজীবী লীগ নেতা হাফিজ উদ্দিন কোনো পাত্তা দিচ্ছেন না। অভিযোগকারী জিয়াউর রহমান বলেন, হাফিজ উদ্দিন মৎস্যজীবী লীগের সভাপতি পরিচয় দিয়ে এলাকার অসহায় মানুষদের কাছ থেকে মৎসজীবী কার্ড করে দেওয়ার কথা বলে জনপ্রতি ২০০-৫০০ টাকা নিয়েছেন। টাকা নেওয়ার সময় মাছ ধরার জাল, নৌকা, চাল, ডালসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে কিছুই দেননি। যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের টাকাও ফেরত দিচ্ছেন না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়ার জন্য লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টাকা নিয়েছেন। টাকা পরে কি করা হয়েছে আমার জানা নেই, এবিষয়ে তিনিই বলতে পারবেন। অভিযোগের বিষয়ে জানতে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত থাকায় পরে কথা বলবেন বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স