সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সাবেক মন্ত্রী এমএ মান্নানের এপিএস জুয়েল গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:৫৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:৫৭:০৯ পূর্বাহ্ন
সাবেক মন্ত্রী এমএ মান্নানের এপিএস জুয়েল গ্রেপ্তার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার ডুংরিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল আহমদ (৪১) ডুংরিয়া গ্রামের আব্দুল শহিদ মিয়ার পুত্র। তিনি সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারী পদে দীর্ঘদিন চাকরিতে ছিলেন। পুলিশ সূত্রে জানাযায়, গত রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে ডুংরিয়া গ্রামে জুয়েল আহমদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়। জানাযায়, গত বছরের ৪ ডিসেম্বর শান্তিগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় জুয়েল আহমদকে গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত জুয়েল আহমদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, সুনির্দিষ্ট অভিযাগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি