সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:৪২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:৪২:১২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: প্রতি বছরের ন্যায় এবারও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. নাহিদ নিয়াজ শিশির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর হোসেন আহমেদ রাসেল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মো. শাজাহান মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিরোদা রানী রায় বলেন, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। সুস্থ শরীর ও মস্তিষ্ক গঠন এবং মেধা বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ করে দিতে হবে। সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নাসিমা রহমান বলেন, আজ আমরা সবাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিয়ে একত্রিত হয়েছি এটি আমাদের আনন্দের বিষয়। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বাচ্চাদের অত্যন্ত জরুরি। কারণ এতে শারীরিক ও মানসিক বিকাশ, সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে ওঠে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু বিদ্যালয়ে আসলেই লেখাপড়ার মানোন্নয়ন সম্ভব না, প্রয়োজন নিয়মিত চর্চা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা কি শিখলো, তা অভিভাবকদের তদারকি করতে হবে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম