সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ইব্রাহিমপুরে ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:২০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:২০:৫২ পূর্বাহ্ন
ইব্রাহিমপুরে ছুরিকাঘাতে ইউপি সদস্য আহত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে শহরতলির পূর্ব ইব্রাহীমপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে সুনামগঞ্জের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, ইউপি সদস্য গিয়াস উদ্দিনের সুনামগঞ্জ শহরে রয়েছে একটি ওয়ার্কশপ। সেই ওয়ার্কশপের কর্মচারী ইয়াহিয়া (২২) নামের যুবক একই গ্রামের বাসিন্দা। তার পিতার নাম তারা উদ্দিন। ঘটনার সময় কর্মচারী ইয়াহিয়ার সাথে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় গিয়াস উদ্দিনের। এক পর্যায়ে ইয়াহিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে গিয়াস উদ্দিনের পেট লক্ষ্য করে আঘাত করে। এতে গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সুনামগঞ্জ শহরে গিয়াস উদ্দিনের ওয়ার্কশপে কাজ করতো ইয়াহিয়া। গত দুইদিন যাবত ওয়ার্কশপের কাজে অনুপস্থিত থাকায় গিয়াস উদ্দিন মোবাইল ফোনে উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করেন। পরে ঘটনার দিন সকালে পূর্ব ইব্রাহীমপুর গ্রামের নদীরপাড়ে মোবাইল ফোনে ডেকে এনে ইয়াহিয়াকে গালমন্দ করেন গিয়াস উদ্দিন। এ সময় ইয়াহিয়া সাথে রাখা ছুরি দিয়ে গিয়াস উদ্দিনের পেট লক্ষ্য করে আঘাত করে। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম বলেন, সদর উপজেলার সুরমা ইউপি সদস্য গিয়াস উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করার ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি পূর্ব ইব্রাহীমপুরে। ইউপি সদস্য এখনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি