সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ফিমেইল একাডেমির সুনাম এখন দেশ-বিদেশে : সাবেক জেলা প্রশাসক জাফর সিদ্দিক

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:২১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:২১:০৮ পূর্বাহ্ন
ফিমেইল একাডেমির সুনাম এখন দেশ-বিদেশে : সাবেক জেলা প্রশাসক জাফর সিদ্দিক
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাফর সিদ্দিক বলেছেন, আমি যখন সুনামগঞ্জের জেলা প্রশাসক ছিলাম, সে সময়ে ২০০৬ সালে দেশের অসহায়, এতিম মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম করার লক্ষ্যে, জামিল চৌধুরী হাওরের পাড়াগাঁয়ে বাংলাদেশ ফিমেইল একাডেমি নামে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। কালের আবর্তে আজ একাডেমিটি একটি বিশাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। একাডেমির বিশাল ক্যাম্পাস, সুরম্য প্রসাদ ও মনোরম পরিবেশ সত্যিই আমাদের অভিভূত করেছে। একাডেমির শুরুতে আমি নিজ অবস্থান থেকে অবকাঠামো এবং শিক্ষার্থী সংগ্রহসহ সার্বিক বিষয়ে জামিল চৌধুরীকে সহায়তা করার চেষ্টা করেছি। একাডেমির এতিম মেয়ে শিক্ষার্থীর দেশ-বিদেশে লেখাপড়া ও খেলাধুলায় সফলতার গল্প শুনে সত্যিই আমি আনন্দিত। আজ দেশ-বিদেশে বাংলাদেশ ফিমেইল একাডেমির সুনাম ছড়িয়ে পড়েছে। আমি মনে করি একাডেমির সূচনালগ্নে আমার সহায়তা ও শ্রম স্বার্থক হয়েছে। তিনি একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক জামিল চৌধুরীর প্রশংসা করে বলেন, চিত্তের সাথে বিত্তের অপূর্ব মিল রয়েছে বলেই জামিল চৌধুরী তার কষ্টার্জিত অর্থ এবং শ্রম মেধা দিয়ে হাওরের পাড়াগাঁয়েও এতিম অসহায় মেয়েদের জন্য এমন বিরল ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি একাডেমির উন্নয়ন সার্বিক সহায়তায় আশ্বাস দিয়ে বলেন, জামিল চৌধুরীর এ মহতি কাজে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করতে হবে। মঙ্গলবার দুপুরে নারী শিক্ষার উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক দায়রা জজ ফাতেমা আলম শাহানা, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, সোহেলী আক্তার, কোহিনূর ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স