সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

এফআইভিডিবি’র উদ্যোগে খাদ্য অধিকার নেটওয়ার্ক সভা

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১১:৪৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১১:৪৩:৩০ অপরাহ্ন
এফআইভিডিবি’র উদ্যোগে খাদ্য অধিকার নেটওয়ার্ক সভা
স্টাফ রিপোর্টার :: ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র উদ্যোগে খাদ্য অধিকার নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা খাদ্য অধিকার নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি নিগার সুলতানা কেয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র টেকনিক্যাল স্পেশালিস্ট সুলতান মাহমুদ। খাদ্য অধিকার নেটওয়ার্কের পরিচালনা কার্যক্রম, নীতিমালা বিষয়ে আলোচনা করেন মো. মিজানুল হক সরকার। আলোচনায় অংশ নেন লেখক সুখেন্দু সেন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, শাহজাহান চৌধুরী, উদ্যোক্তা রোশনা বেগম, ওবায়দুল হক মিলন, সাংবাদিক আবু সাইদ, নারীনেত্রী শিল্পী বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী ২ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের কর্মসূচি পালন করা হবে। ৪ ফেব্রুয়ারি বিশ্বম্ভরপুর উপজেলা সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও উচ্চবিদ্যালয়ে নিরাপদ খাদ্য দিবসের কর্মসূচি ‘সেইফ ফুড ক্যা¤েপইন’ পালন করা হবে। এছাড়াও শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়ায় এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ২/১ স্থানে নিরাপদ খাদ্য দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী