সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১০:৫৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৩০:২৫ অপরাহ্ন
নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করতে হবে : জেলা প্রশাসক
তানভীর আহমেদ :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সুনামগঞ্জের বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের অনিয়ম কিংবা গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (২৬ জানুয়ারি) দিনভর জামালগঞ্জ উপজেলার হালির হাওর ও পাগনার হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ওইদিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত ৬, ৩৯ ও ৪০ নং প্রকল্পের বাঁধের ভাঙ্গা বন্ধকরণ এবং মেরামত কাজ পরিদর্শন করেন। এছাড়াও গজারিয়া স্লুইস গেইট ও বুগলার খাল পরিদর্শন করেন। এসময় জামালগঞ্জের দায়িত্বে থাকা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জনি জানিয়েছেন জামালগঞ্জ উপজেলায় বাঁধের মাটি ফেলার কাজ প্রায় ৪৫ শতাংশ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাঁধ নির্মাণকাজে শুধুমাত্র মাটি ফেলে দায়সারা কাজ করলেই হবে না। মাটি কমপেকশন, স্লোপসহ গুণগতমান বজায় রেখে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। টেকসই বাঁধ নির্মাণ করতে বাঁধের কাজের সার্বক্ষণিক তদারকির জন্য পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ পর্যবেক্ষণে রয়েছেন। তিনি বলেন, আমরা আশাবাদী যাঁরা পিআইসির দায়িত্ব নিয়েছেন তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ নির্ধারিত যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই তারা বাঁধের নির্মাণকাজ সমাপ্ত করবেন। নির্ধারিত সময়ের পর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির পর বাঁধের যে অংশের কাজ বাকি থাকবে সেই অংশের কাজের জন্য কোনো ধরনের টাকা দেয়া হবে না, উল্টো তাদেরকে (পিআইসিদের) জরিমানা করা হবে। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জনি, জামালগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর