সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

জেলাপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:১৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৮:১৮:০৪ পূর্বাহ্ন
জেলাপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন। সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা সিদ্দিকুর রহমান, সিনিয়র সাংবাদিক ও গল্পকার আকরাম উদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থা -বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সদর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নূরুল ইসলাম। সম্মেলনের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ছাতক উপজেলার নুরপুর বায়তুল হামদ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা মোহাম্মদ শামছুল হক। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোহাম্মদ আশরাফ উদ্দিন। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল আলী বকুল। সম্মেলনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন স্বাগত বক্তব্যে বলেন, কৃষি ও বনায়ন ও প্রাথমিক চিকিৎসা প্রদান বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে প্রত্যেক ইমাম তাদের নিজ নিজ উদ্যোগে উপার্জন বাড়াতে সক্ষম হন। তিনি বলেন, হাঁস-মুরগী পালন অর্থাৎ প্রাণী স¤পদ ও মাছের চাষ করে, চিকিৎসা সেবা প্রদান করে অথবা ব্যবসা করেও উপার্জন বৃদ্ধি করা যায়। তিনি বলেন, জেলা পর্যায়ে বাছাই করে প্রতি বছর ৩ জন নির্বাচিত শ্রেষ্ঠ ইমামকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হয়। সেখান থেকে বাছাই করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়। এবার জেলা পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করে তাদের তালিকা আগামী ২৭ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম বলেন, আজকের এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিষয়ের উপর এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাই মনোযোগ সহকারে সকলে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তিনি বলেন, এই প্রশিক্ষণ গ্রহণ করে ইমামতির পাশাপাশি বেশি উপার্জন করার চেষ্টাও চালাতে হবে। উৎপাদনমুখি কাজে এগিয়ে যেতে হবে সকলে। ইমামদের জীবনমানের উন্নয়নে সরকার খুবই গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, একজন ইমাম শুধু মসজিদের নন, তিনি পাড়া-মহল্লা বা গ্রামের ধর্মীয় নেতা এবং সম্মানী ব্যক্তি। তাদের জীবনজীবিকা নিয়েও সরকারের চিন্তা রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিক যারা হজ্ব করতে সৌদিতে যান। তারা অনেকে কঠিন রোগের কথা গোপন রাখেন। তারা মনে করেন আল্লাহর ঘর তোয়াফ করে এবং রাসুলুল্লাহ (সা.) রওজা মোবারক জিয়ারত করে পরে যদি মৃত্যু হয়, তখনতো জান্নাতে যাওয়া যাবে। তিনি বলেন, রোগ গোপন রেখে বাংলাদেশীরা সৌদিতে গিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল ভরে উঠেন বাংলাদেশী রোগীরা। সে দেশের সরকার তখন নানা সমস্যায় পড়েন। এই কারণে সুস্থ অবস্থায় সৌদিতে গমন করা উচিত। তিনি আরও বলেন, সৌদিতে গিয়ে অনেকে কাবা ঘরের কাছাকাছি হোটেলে থাকতে হৈ হুল্লুর শুরু করেন। এটা করা উচিত নয়। তিনি বলেন, নতুন ভোটারদের তালিকা করা শুরু হয়েছে। যারা ভোটার হননি এবং ভোটার হওয়ার বয়স হয়েছে, তারা অবশ্যই ভোটার হবেন। এ জন্য প্রতিটি মসজিদে ইমামগণকে এই বিষয়ে আহ্বান জানাতে নির্দেশ দেন তিনি। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক