সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে

বিশ্বম্ভরপুরে ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৮:১২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৮:১২:১৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের সভা অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর মাল্টিপারপাস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ইয়ুথ অ্যাম্বাসেডর কোহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর পিএফজি’র অ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার, সমন্বয়কারী ফুলমালা, সদস্য জুবায়ের আহমদ, সিরাজ খন্দকার, ঊর্মিলা আক্তার। সভায় বক্তব্য রাখেন ইয়ুথ অ্যাম্বাসেডর সামছুল কবির, সাগর দেবনাথ, মুন আচার্য্য, ফয়সাল আহমদ, হালিমা আক্তার, মজিদা আক্তার, মিনারা, সুইটি পাল, আবু সাইম, পারভেজ আহমদ, শাহরিয়ার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শামছুল কবির, পুষ্পা হাজং ও সাগর দেবনাথকে কো-অর্ডিনেটর নির্বাচন করা হয়। সভায় শামছুল কবির জানান, আগামী ২২ জানুয়ারি উত্তর বাদাঘাট ইউনিয়ন পরিষদ মাঠে তরুণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত হয় প্রশাসন কর্তৃক আয়োজিত এ সমাবেশে স্বেচ্ছাব্রতী হিসেবে বিশ্বম্ভরপুর ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যরা দায়িত্ব পালন করবে এবং জুলাই বিপ্লব সম্পর্কে তরুণদের ভাবনা শীর্ষক লেখা সংগ্রহ করা হবে। সভায় জাতিগত সম্প্রীতি নামে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়। উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোণা ও গামাইরতলা গ্রামে হাজং ও গারো সম্প্রদায়ের মানুষের সাথে এ প্রজেক্ট কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন