সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
যারা মানুষের জন্য ভাল কাজ করেন, তারাই মহান : জেলা প্রশাসক

আলফাত উদ্দিন আহমদ রিকসা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৭:৫৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৭:৫৭:০৫ পূর্বাহ্ন
আলফাত উদ্দিন আহমদ রিকসা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: আলফাত উদ্দিন আহমদ রিকসা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইবেরি মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা মানুষের জন্য ভাল কাজ করেন, তারাই মহান মানুষ। আমরা সবাই যদি মানুষের কল্যাণে কাজ করি, তবেই দেশ ও সমাজের উন্নয়ন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলফাত উদ্দিন আহমদ রিকসা স্মৃতি ট্রাস্টের সাধারণ স¤পাদক কবি মুনমুন চৌধুরী, স্মৃতি ট্রাস্টের সদস্য রমেন্দ্র কুমার দে মিন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলফাত উদ্দিন রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাড. সালেহ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিসি মোস্তাফিজুর রহমান, অ্যাড. এনাম আহমদ, শহীদ মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাড. খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, শ্রমিক নেতা রাশিদ আলী প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন আলফাত উদ্দিন রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন। পরে শহর শহরতলির বিভিন্ন স্থানের দুই শত রিকসা শ্রমিকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শহরের রিকসা চালক আমজদ হোসেন বলেন, আলফাত উদ্দিন সাহেবের সংগঠনের মাধ্যমে আমাকে কম্বল দিয়েছেন। এতে আমি খুশি হয়েছি। শীতবস্ত্র হাতে পেয়ে শহরের আপ্তাবনগরের দরিদ্র ফুলসিরা বিবি (৭০) খুবই খুশি। তিনি বলেন, এই শীতে নাতি-নাতনীদের নিয়ে একটু আরামে শুইতে পারবো। শহরতলীর পুরান লক্ষণশ্রী গ্রামের কালা মিয়া (৬৫) বলেন, আমি দরিদ্র মানুষ। একটি কম্বল পাওয়ায় আমার অনেক উপকার হয়েছে। পরিবারের অন্যান্যদের জন্য আরও কম্বল প্রয়োজন। শহরের হাছননগরের মকবুল হোসেন বলেন, শীতের সময় এই সংগঠনের মাধ্যমে মাঝে মাঝে একটি করে কম্বল পাই। এই কম্বল পেয়ে আমি খুবই খুশি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ