সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

মধ্যনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৮:০৭ পূর্বাহ্ন
মধ্যনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চামারদানি ইউনিয়নের জলুষা গ্রামের জনৈক লাল মিয়ার বসতবাড়ির আঙিনা হতে বুধবার আনুমানিক রাত সোয়া ১১ টায় ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়া (৩৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে মধ্যনগর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আসামি জুয়েল মিয়া জলুষা গ্রামের মো. লাল মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে জুয়েল মিয়া এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আসামি জুয়েল মিয়াকে ধরে থানা হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়। মধ্যনগর থানা অফিসার ইনচার্জ সজীব রহমান বলেন, মাদকবিরোধী অভিযান আমরা অব্যাহত রেখেছি। আমি মধ্যনগর থানায় দায়িত্বভার গ্রহণ করার পরে বেশ কয়েকটি মাদকবিরোধী অভিযানে সফলতা অর্জন করেছি। আশা রাখি ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম আরো বেগবান হবে এবং জনসমাজে আস্থা ও গ্রহণযোগ্যতার একটা স্বস্তির জায়গা তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স