সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

শীতার্তদের পাশে জামালগঞ্জ প্রেসক্লাব

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৫:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:৩৫:২০ পূর্বাহ্ন
শীতার্তদের পাশে জামালগঞ্জ প্রেসক্লাব
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ উপজেলায় প্রায় দেড়শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহঃপতিবার দুপুরে জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ও জামালগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম. কামাল হোসেইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের প্রতিনিধি সুমন মিয়া ও মাছুম মিয়া। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহসিন কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ স¤পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দিল আহমেদ, সাংগঠনিক স¤পাদক শাহীন আলম, দপ্তর স¤পাদক আব্দুস সামাদ আফিন্দী, সদস্য সাইফ উল্লাহ প্রমুখ। কনকনে শীতে কম্বল পেয়ে অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা মনে করেন এই শীতে কম্বলগুলো তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, এত সুন্দর করে শৃঙ্খলিতভাবে অনুষ্ঠানটি আয়োজন করায় জামালগঞ্জ প্রেসক্লাবের সকলকে ধন্যবাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স