সুনামগঞ্জ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি

জামালগঞ্জে কাবিটা মনিটরিং কমিটির বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১২:১০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১২:১০:৫৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে কাবিটা মনিটরিং কমিটির বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে চলতি বছরের কাবিটা বাস্তবায়ন, স্কীম ও মনিটরিং কমিটি বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছে। মঙ্গলবার দিনব্যাপী সুরমা ও বৌলাই নদীর তীরবর্তী হালি, মহালিয়া ও শনির হাওরের ১ থেকে ২৪ পর্যন্ত অধিকাংশ পিআইসি’র কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে পিআইসির সভাপতি ও সদস্যদেরকে বাঁধের কাজ দ্রুত পরিচালনার জন্য নির্দেশ ও পরামর্শ প্রদান করা হয়। দেখা যায় কোন কোন পিআইসির ক্লোজার দিয়ে হাওর থেকে পানি নিষ্কাশন হচ্ছে। মাটি উত্তোলন সংক্রান্ত সমস্যা দেখা দিলে উপজেলা মনিটরিং কমিটির সাথে যোগাযোগ করার জন্য বলা হয়। বৌলাই নদীর তীরবর্তী কয়েকটি স্থানে নতুনভাবে ভাঙ্গন ও ধসের দৃশ্য দেখা দেয়ায় এর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোর প্রকৌশলীকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুন নূর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, সদস্য সচিব পাউবো’র উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, মো. আব্দুর রব, মো. আব্দুল মালেক, শাহ মোহাম্মদ শাজাহান, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন, জেলা মনিটরিং কমিটির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, জামালগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ স¤পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এদিকে বৌলাই নদীতে তিনটি স্পটে জাল দিয়ে তৈরি স্থায়ী বাঁধ উচ্ছেদ, ২৩টি চায়না দুয়ারী ও ২০টি কারেন্ট জাল পুড়ানো হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত